• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের বিরুদ্ধে বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার।

স্টাফ রিপোর্টার তাজলিমা খাতুন। / ৩৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার
তাজলিমা খাতুন।

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে করা বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস দেওয়া হয়।

আজ বুধবার বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে এই রায় দেন।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরতদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের জন্য এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ শুনানি শেষে টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী ৮৮টি বন মামলা প্রত্যাহার করেন ও মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন।

অভিযুক্তদের মধ্যে গারো ও কোচ ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।

মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার আরও সহজ হবে বলে আশা করছে বন বিভাগ। মর্নিং বিডি ডট নিউজ মধুপুর টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category