• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৎ যোগ্য নেতা, আবুল কালাম আজাদ (সুইট)

মাসুদ আলী (পুলক রাজশাহী ব্যুরো:- / ৯২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মাসুদ আলী (পুলক রাজশাহী ব্যুরো:- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান বি,এন,পি নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আবুল কালাম আজাদ সুইট রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি। রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি শত নিষ্ঠার সাথে সকল সময় রাজনীতি করেছেন।
তাঁর এই নিয়োগে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর এই সৎ নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category