• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি। / ৮৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাকে বাধা দেন। আবার ভারতের দিকে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা তাকে যেতে দেননি। এতে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নেয়নি বলে জানা গেছে। ফলে তিনি এখনও নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ উভয়ই সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় পাহারায় অংশ নিচ্ছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে। পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category