• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ ড্রেজার ও ৩৯০০ ফুট পাইপ ধ্বংস

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি। / ১০৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপলাইন জব্দ করে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি, সড়ক ও স্থানীয় অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ লুটপাটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category