• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

পঞ্চগড় দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে একসাথে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ‎

‎নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

‎বিশ্বজুড়ে যখন রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে ঠিক সেই মুহূর্তে, পঞ্চগড়ে জোড়া ধর্ষণের অভিযোগ।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে গানের অনুষ্ঠান থেকে ফেরার পর এক নারী ও তার ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৩১ মে) রাতে শালডাঙ্গা ইউনিয়নের ওমরখানা এলাকা থেকে পার্শ্ববর্তী বোদা উপজেলার বড়শশী (বদ্বেশ্বরী) মন্দিরে আয়োজিত একটি গানের অনুষ্ঠান দেখে বাড়িতে ফেরেন মামি ও ভাগ্নি।

বাড়িতে ফিরে তারা দেখতে পান পরিবারের অন্য সদস্যরা সেখানে উপস্থিত নেই। পরে স্বজনদের খোঁজে বাড়ির বাইরে বের হলে এলাকার এক যুবকের সঙ্গে তাদের দেখা হয়। ওই যুবকের কাছে পরিবারের সদস্যদের বিষয়ে জানতে চাইলে সে খোঁজ দেওয়ার কথা বলে তাদেরকে এগিয়ে নিয়ে যায়।

‎অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই যুবক কৌশলে আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে পাশের আউলিয়া ঘাট এলাকার নদীর পাড়ে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। একই সময়ে তার ভাগ্নিকে নিজ বাড়িতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎ভুক্তভোগী নারীর দাবি, বিশ্বজিৎ, রাসেল, পারভেজসহ কয়েকজন যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে প্রভাবশালীদের দাপটের কাছে ভুক্তভোগীরা বর্তমান অসহায় বলে জানান। তবে স্থানীয় শিশু সমাজের দাবি বিষয়টি তদন্ত করে অপরাধী যেই হোক দেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category