• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাইকপ্রেমীদের একত্রিত করতে, নিরাপত্তা সচেতনতা বাড়াতে এবং বিভিন্ন সামাজিক কাজের উদ্দেশ্যে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর শুভ উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তরুণদের মধ্যে নিরাপদ মোটরসাইকেল চালনায় সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং একটি শৃঙ্খলাপূর্ণ, দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ বাইকিং কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর শুভ উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বাইকিং যেন এখন মানুষের ফ্যাশনে পরিণত হয়েছে। পূর্বেও বাইক রাইডিং জনপ্রিয়তা পেলেও বর্তমানে এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেউ বা শখে, কেউ কাজে অথবা বিভিন্ন প্রয়োজনে, বাইক হয়ে উঠছে একটি বন্ধুর নাম। আর এখন সোস্যাল মিডিয়াতে রয়েছে বিভিন্ন বাইকিং গ্রুপ, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা একটা পরিবারের মত তৈরী করছে। আর এসব ফেসবুক কমিউনিটি থেকে আয়োজন করা হয় বিভিন্ন ট্যুর আর অবশ্যই সেটি বাইক ট্যুর। বাইক ট্যুর বাইকারদের অন্যতম ভাল লাগার একটা জিনিস আর সেটা যদি গ্রুপ রাইড হয় তাহলে তো কথাই নাই। আর গ্রুপ ট্যুর মানেই আলাদা মজা কিন্তু রয়েছে নানাবিধ প্রতিবন্ধকতা। যদিও সেটা খুব বড় সমস্যা না তবে এসব ছোট কিছু সমস্যা থেকে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্রুপ রাইডিং এ কিছু রুলস আছে যা মেনে চললেই আশা করি সেসব দুর্ঘটনা থেকে সেইফ থাকা যাবে। গ্রুপ রাইডিং এ অনেক রকম রাইডার থাকে কেউ হয়তো নতুন, কেউ বা হাইওয়েতে প্রথম তাই তাদের উদ্দেশ্যে তাদের জন্য গ্রুপ রাইডিং রুলস খুবই জরুরী কেননা মুহূর্তের মধ্যে সব আনন্দ শেষ করে দিতে পারে একটি দুর্ঘটনা।
পরিশেষে মোহাম্মদ হাসান আমিন নয়ন, মো. নুরুল আমিন বাবু, মোহাম্মদ জাকারিয়া, মো. আবুল কালঅম, মো. শাহেদুর রহমান ফাহিমকে এডমিন এবং মো. কামরান হাসান ইমরুজ, মো. নীলয় খান সজিব, মো. জাহিদুল ইসলাম হিমেল, মো. মেহেদী হাসান সাকিব ও মো. শাহাদাত হোসেনকে মডারেটর করে বাইক রাইডার্স গ্রুপের উদ্বোধনী ঘোষণা করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম। এ সময় অর্ধশতাধিক বাইকার, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category