• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

নওগাঁয় বানোয়াট সংবাদের প্রতিবাদে আইনজীবীর ফেসবুক পোস্ট, অপ-সাংবাদিকতার অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৪৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁয় একটি অনলাইন সংবাদে বক্তব্য না দেওয়া সত্ত্বেও নাম ব্যবহার করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন নওগাঁ জজ আদালতের বিশিষ্ট আইনজীবী কাজী আতিকুর রহমান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সংশ্লিষ্ট সংবাদের নিন্দা জানিয়ে এটিকে “অপ-সাংবাদিকতা” বলে উল্লেখ করেছেন।

জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত জয়যুগান্তর নামের একটি পত্রিকায় গত ২১ মে “নওগাঁর ভূমির রাম রাজত্বে দুই ভাই সম্পদের অনুসন্ধানে দুদক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে গত ২২ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন আইনজীবী কাজী আতিকুর রহমান।

পোস্টে তিনি উল্লেখ করেন, জয়যুগান্তরের কোনো সাংবাদিকের কাছে আমি কোনো বক্তব্য দেইনি কিংবা সাক্ষাৎকারও দেইনি। অথচ আমার নাম ব্যবহার করে সংবাদে কিছু বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। সহকারী ভূমি কর্মকর্তা কল্লোলের কাছে আমার কখনো কোনো কাজ ছিল না। আমার অভিযোগ ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের বিরুদ্ধে এবং এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা হয়েছে। যারা আমার নাম ব্যবহার করে এ সংবাদ প্রকাশ করেছেন তারা অপ-সাংবাদিকতা করেছেন এবং আমার সম্মানে আঘাত করেছেন। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে সংবাদে উল্লেখিত হাঁপানিয়া-বক্তারপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মেহেদী হাসানও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সংবাদে একজন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে অপপ্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ৭৮৮সি/২০২৬ (নওগাঁ) মামলায় ২৩৩২৪ নম্বর ক্রমিকে দুইজন সহকারী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। অথচ মামলার তথ্য ও নামজারি নথি যাচাই না করেই সংবাদ প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলায় উল্লেখিত প্রস্তাবিত ২৬-৪৬০৩ নম্বর নামজারি মামলার প্রস্তাবকারী আমি নই এবং ওই খারিজ কেসের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া উদ্দেশ্যমূলকভাবে আমার বড় ভাই মো. মৌদুদুর রহমান (কল্লোল)-কেও এ ঘটনায় জড়ানো হয়েছে, যার সঙ্গেও বিষয়টির কোনো সম্পর্ক নেই।

তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দুই ভাইয়ের চাকরিজীবনের সুনাম, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এমন বানোয়াট সংবাদ প্রচার করেছে। তারা এ ধরনের অপ-সাংবাদিকতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category