• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

চট্টগ্রাম জেলা পুলিশ থেকে বিদায় নিলেন এএসপি (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ।

আবুল কাশেম চট্টগ্রাম। / ৭০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম।

এএসপি মোঃ সোহানুর রহমান সোহাগ দীর্ঘ ২ বছর ৭ মাস আনোয়ারা সার্কেল অফিসার হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন।

সাধারণ মানুষের যেকোনো সমস্যা সমাধান, অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বিভিন্ন জটিল অপরাধ উদঘাটনে তিনি সবসময় কার্যকর ও মানবিক ভূমিকা পালন করেছেন।

তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযান, অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিং উদ্যোগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

দায়িত্বপালনকালে তাঁর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তিনি ১০ বার “শ্রেষ্ঠ সার্কেল” নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

মোঃ সোহানুর রহমান সোহাগ-এর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা এবং একত্রে দায়িত্বপালনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে চট্টগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category