• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ভৈরবের টপ অব দ্যা টপ মাদক ব্যবসায়ী উমান গ্রেফতার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৪২ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

প্রায় ২০০ জন চেইন মাদক কারবারির প্রধান উমান মিয়াকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

অদ্য ২০মে সকাল ০৯.০০ ঘটিকা ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করিয়া এলাকার কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের অঞ্চলে মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং সে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক তদন্তে জানা যায়: সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে, অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বিশাল ৫ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চললেও শেষ রক্ষা হয়নি তার।

গ্রেফতারকৃত উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি আগামীতেও অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং কিশোরগঞ্জ জেলা ভৈরব থানার অফিসার ইন-চার্জ এর তত্ত্বাবধানে মাদকের বিরুেদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category