• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁয়ে ৪৬ বছর পর বন্ধ থাকা বিমানবন্দরটি পুনরায় চালু হতে যাচ্ছে

মোঃ রাজু রানা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোবাইল 01744565540 / ৮৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ রাজু রানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
মোবাইল 01744565540

৪৬ বছর বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করার লক্ষ্যে ২০ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন
নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট কাজ শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশজুড়ে খাল খননসহ সকল প্রকার জনকল্যাণমূলক উন্নয়ন কাজ চালু করে দিয়েছেন

তিনি বলেন, আমাদের নেতা ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় এসে এ অঞ্চলের বন্ধ ও পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে এখানে পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে। মেডিকেল কলেজ স্থাপনের অনুমতিও ইতোমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম প্রমখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category