• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

গরমের মাঝে স্বস্তি: কয়রায় মহেশ্বরীপুরে টিসিবির সাশ্রয়ী পণ্য হাতে পেল নিম্নআয়ের পরিবারগুলো।

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি: / ৯০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা(বাবুরাবাদ মিনা) বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে। এতে উপকৃত হচ্ছেন কয়েক শতশত নিম্নআয়ের পরিবার।

বুধবার (২০শে মে ) সকালে ভাই ভাই স্টোরের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষ সকলে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি সংগ্রহ করছেন। ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হচ্ছে।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও বাজারদরের চেয়ে কম দামে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতা মোবারক হোসেন বলেন, “গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাজারের তুলনায় অনেক কম দামে চাল-ডাল পাচ্ছি। এতে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হচ্ছে।”

ডিলার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারী পরিবারকে নির্ধারিত পরিমাণ পণ্য দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, এ কার্যক্রম নিয়মিত চলমান থাকলে এবং সরবরাহ পর্যাপ্ত থাকলে নিম্নআয়ের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category