• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৭৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু এবং ৩৫ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ
ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপি এই অভিযানগুলো পরিচালনা করে।

শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় (আনুমানিক মূল্য ৫২,৫০০ টাকা)।সদরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয় (আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা)।
চলতি মে মাসে এখন পর্যন্ত ৫৩ বিজিবি মোট ৩৩টি গরু এবং ৯৮ বোতল মদ জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ৭২ লক্ষ ৮৭ হাজার টাকা।জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category