• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনের ঢাংমারী থেকে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর আটক ২ ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত সান্তাহার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা কয়রায় ইউপি সদস্যকে হয়রানি ও হুমকির অভিযোগ পঞ্চগড় সহ দেশজুড়ে বাইকারদের দাবি তারা সরকারকে কর দিয়েই বাইক ক্রয় করেছেন  বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান: ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক বকশীগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি অনুমোদন। মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

কয়রায় ইউপি সদস্যকে হয়রানি ও হুমকির অভিযোগ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি :- / ২৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি :-
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুর রহমান হাসান কে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে খিরোল গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র ইউপি সদস্য হাসানুর রহমান হাসান কয়রা থানায় ২ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দিয়েছেন। বিবাদীগণ হলেন মহেশ্বরীপুর গ্রামের মৃত হষরত আলীর পুত্র বনদস্যু আফজাল হোসেন ও তার শ্বশুর খিরোল গ্রামের শাহাদাত কবিরাজ। স্থানীয়রা ও অভিযোগ থেকে জানা যায়, শাহাদাত কবিরাজের সহিত ইউ পি সদস্য হাসানের পারিবারিক ও দাপ্তরিক কাজকর্মের বিরোধ থাকার কারনে তার জামাতা সুন্দরবনের দুলাভাই বাহিনীর দস্যু দলের সক্রিয় সদস্য আফজাল হোসেন দ্বারা ইউপি সদস্যকে বিভিন্ন মাধ্যমে হেনস্তা, ভয়ভীতি, হুমকি দিয়ে আসছে। কয়েকদিন পূর্বে ইউপি সদস্যর ওয়ার্ডের মৌয়ালরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গেলে তাহাদের জিম্মী করে জোর পূর্বক নগদ অর্থ আদায় করে। এ সময় ইউপি সদস্যকে হেয় ও হয়রানির করার জন্য ওই বনদস্যু আফজাল মৌয়াল দের বলে তোরা ইউপি সদস্যর কাছ থেকে টোকেন নিয়ে আসবি সে আমাদের লোক। স্থানীয়রা জানান এ ধরনের কোন প্রকার কাজের সহিত জড়িত না ইউপি সদস্য হাসান। পূর্ব শ্রক্রতার জের ধরে তাকে এই হয়রানী করা হচ্ছে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইউপি সদস্য হাসান
কয়রা উপজেলাম প্রেস ক্লাবে সংবাদিক সম্মেলন করেন। ইউপি সদস্য হাসনুর রহমান হাসান হয়রানি থেকে মুক্তি ও সু-বিচার পাওয়ার আশায় বিবাদীগনের কবল হইতে সুখে শান্তিতে বসবাসসহ নিরাপত্তার জন্য সংশিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category