• বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা; সেবায় স্থবিরতা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নওগাঁয় ডিবির পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, গাঁজার গাছ উদ্ধার নওগাঁর আত্রাইয়ে জাল বিএড সনদের অভিযোগে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু আনোয়ারায় কাঁচাবাজার ও ফলের দোকানে উচ্ছেদ অভিযান পরিচালিত। কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ জামালপুর জেলার ইসলামপুরে দালালের খপ্পরে প্রসূতি ,ভুল বুঝিয়ে ক্লিনিকে নিয়ে সিজার। চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ, নওগাঁয় বিশেষ অভিযানে ১১ মামলার আসামি কুখ্যাত ডাকাত শরিফুল গ্রেপ্তার মাওনা চৌরাস্তায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ / ৩৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধ

চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা।

বুধবার  সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিত ভাবে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রাব্বি ও অন্য হামলাকারীরা। পুলিশ তাকে গ্রেপ্তারে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলার ঘটনার প্রধান আসামীসহ হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন,চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্যরা!

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোল উপজেলার সাংবাদিক ব্যানারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় সাংবাদিক ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, গোমস্তাপুর উপজেলা সাংবাদিকের ব্যানারে এবং ভোলাহা উপজেলা সাংবাদিকদের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ সকল উপজেলায় সাংবাদিকের উপরে নক্করজনক হামলার প্রতিবাদে উত্তল চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংবাদিক মহলের সকল সাংবাদিকেরা, তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category