• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

বোদা কালিয়াগঞ্জ ইউনিয়নে এলজি এসপি বরাদ্দের কাজে অনিয়ম বন্ধ হল কাজ পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি / ১৫৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রাম দক্ষিণপাড়া ৭ নং ওয়ার্ডে এলজি এসপি, নির্মাণধিন কালভার্ট বরাদ্দের এক লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে ৫০ হাজার টাকা কর্তন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন, এমনটি বললেন ইউপি সদস্যা মোছাঃ লাল বানু।

তিনি বলেন এক লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দের কালভার্ট আমাকে দিয়েছে তার মধ্যে ৫০ হাজার টাকা কর্তন করে রেখেছে চেয়ারম্যান, মাত্র ৯০ হাজার টাকা দিয়ে ১৯ ফিট দৈর্ঘ্য ও ৫ ফিট প্রস্থ কালভার্ট এর কাজ করা সম্ভব না।

তার পরেও আমি চেষ্টা করেছিলাম কাজটি করার জন্য। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি কাজ ভালো না হওয়া বন্ধ করে দিয়েছে। বর্তমান কালভার্ট এর কাজ স্থগিত রয়েছে।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোদা কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন, বলেন অন্য কথা। তিনি বলেন আমি ইউপি সদস্যা মোছাঃ লাল বানু কে এক লক্ষ ৪০ হাজার টাকার কালভার্ট নির্মাণ কাজের বরাদ্দ দিয়েছি সে সঠিক ভাবে কাজ করে বোদা উপজেলা ইঞ্জিনীয়ারকে বুঝিয়ে দিতে পারলে টাকা পাবে এখানে আমার কিছু নেই। আমি কোন বক্তব্য দিতে পারবো না।

এবিষয়ে কালিয়াগঞ্জ ইউনিয়নের সচিব ইব্রাহীম খলিল বলেন ৫০ হাজার টাকা কর্তন করা হয়েছে এই বিষয়টি সত্যি নয়।ইউপি সদস্যা মোছাঃ লাল বানু মিথ্যা কথা বলছেন।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে কালভার্ট নির্মাণ সামগ্রী সবকিছুই নিম্নমানের এতে কোনো সন্দেহ নেই।
তবে পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে এমন নিম্নমানের কাজের অভিযোগ ইতিপুর্বে আরো অনেক সোনা গেছে। লুটপাট আর ভাগবাটোয়ারার কথা।

তবে স্থানীয়রা বলছেন এসব অবৈধ কার্যক্রম ও দুর্নীতি বাসদের বিচার চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category