• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
ভাই-বোনের প্ররোচনায় ঘরছাড়া তিন সন্তানের জননী—স্বামীর অভিযোগ পঞ্চগড় বোদা উপজেলার নারী সাংবাদিক ও সমাজ সেবক আঁখি খান, শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও মুক্তির দাবীতে এলাকাবাসীর মানবববন্ধন ঝালকাঠিতে মাদক ও চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মহাসমাবেশ। জামালপুরে জমি রেজিস্ট্রি নিয়ে প্রতারণার অভিযোগ, ফসল নষ্ট—এলাকায় উত্তেজনা জমি বিরোধে নওগাঁয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত। সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত  

শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও মুক্তির দাবীতে এলাকাবাসীর মানবববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৩৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতাবশত মাদকদ্রব্য রেখে ফাঁসানোর প্রতিবাদ ও আটককৃত ব্যক্তির মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী । শনিবার (২ মে) বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাধে শ্যাম দাসের ছেলে শ্রী বিকাশ কুমার দাসের মুক্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । আটককৃত ব্যক্তির স্ত্রী দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজন কৃষক, জমি থেকে ঘাস কেটে শুধু গরু পালে । কখনো সিগারেট পর্যন্ত খায়না । অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে । আমরা আমার সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ কার দাসের সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করছি । আটককৃত ব্যক্তির মেয়ে পূজা রাণীও একই দাবী করে বক্তব্য রাখেন । এসময় আটককৃত ব্যক্তির প্রতিবেশী ও এলাকার হারুন অর রশিদ, শামসুল হক, আফজাল হোসেন, শ্রী প্রভাত দাস ও সত্য সাহা আটককৃত বিকাশ কুমার দাসকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে উল্লেখ করে এবং তাকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ দাবী করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী ও দোষী ব্যক্তির বিচার দাবী করেছেন । এসময় এলাকার মুসলিম ও হিন্দু ধর্মের শত শত পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধ সহ ইমাম, খতিব ও বিভিন্ন পেশাজীবী মানুষ বিকাশ কুমারকে নিরপরাধ ও নির্দোষ দাবী করে মানববন্ধনে অংশ নেয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category