• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের মহাসমাবেশ। জামালপুরে জমি রেজিস্ট্রি নিয়ে প্রতারণার অভিযোগ, ফসল নষ্ট—এলাকায় উত্তেজনা জমি বিরোধে নওগাঁয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি কয়রায় এসিল্যান্ড পদে জান্নাতুল ফেরদৌসের স্থলাভিষিক্ত। সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত   চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত মহান মে দিবস উপলক্ষে শ্রীপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা ও বার্তা র‍্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। হোল্ডিং ট্যাক্স বকেয়া পৌরকর আদায়ে কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার উদ্যোগ: সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন

সিলেট প্রতিনিধি : / ২৫ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

সিলেট প্রতিনিধি : সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন। সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে ছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর।
সফরসূচি অনুযায়ী শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। অংশ নেবেন মোনাজাতে। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category