• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

মহান মে দিবস উপলক্ষে শ্রীপুর পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা ও বার্তা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টারঃ / ৬৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টারঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ সকল মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব এবং শ্রীপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী ।

পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। এই দিনটিকে সামনে রেখে এক

বার্তায় আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী বলেন, “শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের ওপর ভর করেই গড়ে ওঠে একটি উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ সমাজ। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে যেন কোনো শ্রমিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন, “শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, শ্রমবান্ধব এবং বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সর্বদা শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের অধিকার রক্ষায় কাজ করে যাব।”

মে দিবস উপলক্ষে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ মজুরি নিশ্চিত করার আহবান জানান। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই জনপ্রিয় নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category