• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে দিশেহারা ব্যবসায়ীরা: ইজারাদারের বিরুদ্ধে তদন্তের দাবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১১৯ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে সরকারি নীতিমালা তোয়াক্কা না করে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। নির্ধারিত টোল রেটের চাট লিষ্ট টাঙিয়ে দেওয়া হয়নি কৌশলে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বেশি টাকা আদায় করায় বাজারের ব্যবসায়ীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ সুত্রে জানা গেছে, সরকার নির্ধারিত হারের বাইরে গিয়ে ইজারাদার ও তার লোকজন জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করছেন। নিয়মিত ট্রেড লাইসেন্স ও অন্যান্য ফি পরিশোধ করার পরও পণ্য বিক্রির সময় বাড়তি অর্থ দিতে হচ্ছে। বিশেষ করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে তালিকা প্রকাশ না করাই নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে।
ব্যবসায়ীরদের পক্ষে আনছার জানান, অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে ইজারাদারের লোকজনের হাতে বিভিন্ন লাঞ্ছনার শিকার হতে হয়। এতে এক দিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্য দিকে বাজারে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
সরকারি অনুমোদিত টোল চার্ট (ছবিতে প্রদর্শিত) অনুযায়ী-খাট প্রতি ৩০ টাকা, আলনা বা চেয়ার প্রতি ৫ টাকা এবং সোফা সেট প্রতি ৩০ টাকা টোল নির্ধারিত।
কিন্তু ব্যবসায়ীদের দাবি, এই তালিকার তোয়াক্কা না করে ক্ষেত্র বিশেষে ৫ থেকে ২০ গুণ বেশি খাজনা আদায় করা হচ্ছে।
এই অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে আদমদীঘি উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা ইজারাদারের লোকজনের অসদাচরণ এবং বে-আইনি ভাবে অর্থ আদায়ের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অভিযোগের বিষয়ে ইজারাদার ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম জানান, ব্যবসায়ীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি টোল চার্টের বাইরে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category