• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
পঞ্চগড় আটোয়ারীতে চা বাগানে চা-পাতা কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! পঞ্চগড়ে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীকে শ্রীলতা হানির ঘটনায় প্রধান শিক্ষক জনতার হাতে অবরোধ , চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন আদমদীঘিতে নিখোঁজ মেয়েকে পেতে গৃহবধূকে চাপ; পরে সংঘবদ্ধ ধর্ষণ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা

কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ২৬ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ওপর। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ও রাতের গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। পরীক্ষার সময় চলমান থাকায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। অনেক শিক্ষার্থী নিরবচ্ছিন্ন পড়ার পরিবেশ না পেয়ে মানসিকভাবে চাপে পড়ছে।

অভিভাবকদের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে তাদের সন্তানরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না, যা পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা বলেন, পরীক্ষার সময় অন্তত সন্ধ্যা ও রাতের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি।

এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category