• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়ে আগামী কাল থেকে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। আনোয়ারায় জাল চুরির সময় চোর আটক, সিএনজি জব্দ। আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার দেশে বাড়লো জ্বালানি তেল মধ্যরাত থেকে কার্যকর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ আনোয়ারা প্রেস ক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ ঠাকুরগাঁও ভূল্লীতে চাঁদা না পাওয়ায় সড়ক নির্মাণকাজ বন্ধ, সংঘর্ষে উত্তেজনা। কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

মোঃপনির খন্দকার স্টাঃ রিপোর্টার। ০১৭৭৪৭৭৭৭১২ / ৯৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাঃ রিপোর্টার।
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লিয়েন্স কর্মসূচির আওতায় পরিচালিত ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত এর সভাপতিত্বে সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তর আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান-এর তত্ত্বাবধানে প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রাবেয়া খাতুন, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্ত বীর, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শামীম আহমেদ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. আবু বকর সিদ্দিক নয়ন ও আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সকলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category