• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
আনোয়ারা প্রেস ক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ ঠাকুরগাঁও ভূল্লীতে চাঁদা না পাওয়ায় সড়ক নির্মাণকাজ বন্ধ, সংঘর্ষে উত্তেজনা। কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান নওগাঁ সদরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী: সমস্যার কথা শুনলেন এমপি জাহিদুল ইসলাম ধলু আটোয়ারী উপজেলা হলরুমে এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মগরাহাট পশ্চিমে নওগাঁয় ভুয়া ‘প্লাটিনাম কয়েন’ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২টি নকল কয়েন

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৬০ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মিসাত জাহান।

শনিবার ১৮ এপ্রিল দুপুরে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেন তিনি এ অভিযোগ করেছেন।

মিসাত জাহান বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্বামী যৌতুকের জন্য চাপ দেয়।

এর প্রেক্ষিতে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন বলেও জানান তিনি।

২০১৩ সালে তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু স্বামী জামাল একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকায় সংসারে বিরোধের সৃষ্টি হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এই নারী।

তিনি আরো জানান, ‘এসব ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিকবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছে।

নিজের নিরাপত্বা, সন্তানের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং স্বামীর বাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই নারী।

অভিযুক্ত জামাল সিকদার এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category