• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নওগাঁ সদরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী: সমস্যার কথা শুনলেন এমপি জাহিদুল ইসলাম ধলু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৮১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে।
শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা কমান্ডার এ.এফ.এম নুরুজ্জামান (নান্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুসলেম উদ্দিন আকন্দ, আতাউর রহমান, আবু তাহেরসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রধান অতিথি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম (ধলু) বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুনর্মিলনী সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category