• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বকশীগঞ্জে ১,২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ। কুলিয়ারচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

কুলিয়ারচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শাহীন সুলতানা কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ এপ্রিল উপজেলা কৃষি অফিসের হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার এর সভাপতিত্বে কৃষি বিভাগের বিভিন্ন দিক নির্দেশনা, কৃষি উৎপাদন ও সেচ প্রকল্প নিয়ে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকার, জেলা প্রশিক্ষণ অফিসার হারুন অর রশিদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান,
কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক,হাজী মোঃশাহ আলম,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মো:শহিদুল ইসলাম,সাংবাদিক হারুন চৌধুরী ও নাঈমুজ্জামান নাঈম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী বৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি পার্টনার প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও তার সুফল তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন কৃষকদের জ্ঞান বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ফিল্ড স্কুলের মাধ্যমে শেখা নতুন কৃষি পদ্ধতির বাস্তব প্রয়োগ সম্পর্কে জানান। এতে অন্য কৃষকেরাও উদ্বুদ্ধ হন।

অনুষ্ঠানে বক্তারা কৃষিতে উদ্যোক্তা তৈরি, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষকদের আরও দক্ষ ও সচেতন করে তোলা হবে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category