• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি: / ১৭৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলার মান্দা, নিয়ামতপুর ও মহাদেবপুর থানায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মান্দায় দেশীয় মদ তৈরির একটি আস্তানা ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মান্দা থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার কবুলপুর এলাকা থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয়নাল মাড্ডি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৃত সোম মাড্ডির ছেলে। এ সময় ঘটনাস্থলে দেশীয় মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়।
এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমন্তপুর ইউনিয়নের চকসিতা গ্রামের জিয়াখাল ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ মো. মাহাবুব আলম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাদ মালঞ্চি গ্রামের বাসিন্দা। অভিযানের সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।
অন্যদিকে, মহাদেবপুর থানার পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category