• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু।

মোঃ পনির খন্দকার স্টাফঃ রিপোটার। ০১৭৭৪৭৭৭৭১২ / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ পনির খন্দকার
স্টাফঃ রিপোটার।
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার মাঠে এ মেলা আয়োজন করা হয়েছে। তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বৈশাখী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।
‘নেশা মুক্ত সমাজ চাই’ এই ¯ স্লোগান কে সামনে রেখে মেলাটি আয়োজন করা হয়।
মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। মেলার সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করে মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় আগত নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুদের সাথে তিনি কথা বলেন এবং তাদের সাথে ছবি তুলেন।
সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়–ক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত সমাজ গড়তে চাই। নেশা থেকে সবায়কে দূরে থাকতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। এরই জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের খেলাধুলা আর সাংস্কৃতির দিকে ধাবিত হতে হবে। মনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতে বৈশাখী মেলায় মিলিত হতে হবে।

ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category