• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১০৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানির প্রবাহ সচল রাখতে নিজের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল) তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সরজমিন পরিদর্শন ও কাজের অগ্রগতি তদারকি করেন।

শনিবার সকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এস এম আহাসান হাবীব ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো:রকিবুল ইসলাম সার্ভেয়ার সংশ্লিষ্ট কারিগরি টিমকে সাথে নিয়ে সেচ সংকটে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন।পরিদর্শনে তিনি যে খালগুলো খননের নির্দেশ দিয়েছিলেন, সেগুলোর বর্তমান অবস্থা এবং খনন কাজের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতেই আজকের এই বিশেষ সফর।

পরিদর্শনকালে এমপি বুলবুল খনন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, “কৃষকদের পানির কষ্ট লাঘবে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। বর্ষার আগেই যেন খালগুলো পানি ধারণের উপযোগী হয় এবং কৃষকরা যেন সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।” এ সময় তিনি সার্ভেয়ারদের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ ও গভীরতা সঠিকভাবে যাচাই করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংসদ সদস্যকে এম পি নরুল ইসলাম বুলবুলকে আশ্বস্ত করে বলেন নির্দেশনা অনুযায়ী সেচ প্রকল্প ও খাল খননের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল কাজে লাগিয়ে খনন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংসদ সদস্যের এই ধারাবাহিক তদারকিতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সাধারণত মৌখিক আশ্বাসের পর এমপি নিজে প্রকৌশলীদের নিয়ে মাঠে আসায় তারা আশাবাদী যে এবার দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category