• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আনোয়ারায় জুঁইদন্ডীতে এসএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগে সহপাঠী আটক।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি / ২৩৭ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক সহপাঠীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মো. শাওন (১৭) নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি স্থানীয় মো. আবুর ছেলে।
ভিকটিম ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম নিজ বাড়িতে গোসল করার সময় তার কয়েকজন সহপাঠী গোপনে ভিডিও ধারণ করে। পরে ভিকটিমের সহপাঠী মো. শাহেদ (১৮) ও মো. সাজ্জাদ (১৭) সেই ভিডিওটি ভিকটিমের ব্যবহৃত মোবাইলের ইমো আইডিতে পাঠায়।
এরপর অভিযুক্তরা একাধিকবার ভয়েস মেসেজের মাধ্যমে ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দেয়। পাশাপাশি তাদের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া এবং ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। অন্যথায় ভিডিওটি ফেসবুক, ইমো ও টিকটকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি অপহরণের ভয়ও দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে মো. শাওন (১৭), মো. শাহেদ (১৮), মো. সাজ্জাদ (১৬), মো. সিফাত (১৮) ও মো. মিরাজ (১৮)-এর নাম উল্লেখ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. শাওনকে আটক করে।
ভিকটিম বলেন, “আমি একজন এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্তরা আমার সহপাঠী। তারা এই ভিডিও ব্যবহার করে আমাকে বারবার ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে।”
ভিকটিমের বাবা বলেন, “অভিযুক্তরা আমার মেয়ের সহপাঠী। তাদের মধ্যে একজন আমাদের বাড়ির আশপাশের ছেলে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মজনু মিয়া জানান, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category