• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট: আহত-৫

শাহীন সুলতানা, , কুলিয়ারচর (কিশোরগঞ্জ): / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা, , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুরুষ শূণ্য বাড়িতে হামলায় ৫ নারী আহত হয়েছে। এঘটনায় গত ২ এপ্রিল কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়েছে।

মামলার বাদী উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের কৃষক মো. আব্বাছ মিয়ার স্ত্রী মোছা. কুরছিয়া বেগম (৪২) তার মামলায় উল্লেখ করেন, একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়া গংদের সাথে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে বাজিতপুর চৌকি / আদালতে বিবাদীদের সাথে তাদের মামলা চলমান। এই আক্রোশে বিবাদীগণ তাদের বসত বাড়ি হইতে উচ্ছেদ করাসহ সুযোগ পাইলে তাদেরকে জীবনে শেষ করিয়া ফেলবে মর্মে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। উক্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ গত ২৫ মার্চ সকাল ১১টার দিকে লোকজন নিয়ে তাদের পুরুষ শূণ্য বাড়িতে বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসত বাড়ীতে প্রবেশ করে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় বাধা নিষেধ দিলে বিবাদীরা বাদীসহ বাদীর শ্বাশুড়ি ফুলবানু (৬৫), মেয়ে মোছা. নাজমা বেগম (২৩) ও আফসানা আক্তার (২৫), ছেলের স্ত্রী মোছা. ইতি আক্তার (১৮) দের উপর হামলা করে তাদের মারধোর করে। এসময় হামলাকারীরা ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বিবাদীরা তার ছোট মেয়ে মোছা. নাজমা বেগমের চুলে ও কাপড়ে ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।
যাওয়ার সময় তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয় ও চিকিৎসা নেয়।

এঘটনায় তিনি বাদী হয়ে গত ২ এপ্রিল মো. বাচ্চু মিয়া (৫০) সহ মো. হৃদয় মিয়া (২০), মো. সিপন মিয়া (২৫), মনির হোসেন (২৫), আল আমিন (২৩), মো. নিরব মিয়া (১৮) ও মোছা. অজুফা বেগম (৪৫) দের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং- ২।

মোছা. কুরছিয়া বেগম বলেন, হামলা করেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিবাদীরা তাদের জায়গায় জোর পূর্বক দখল করে একটি একচালা ঘর তৈরি করে চতুর্দিকে বেড়া দিয়ে দেয়।

বিবাদীরা বিজ্ঞ আদালত থেকে জামিনে এসে তাদেরকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। তাদের এসব হুমকি ধামকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবী করছেন বাদী মোছা. কুরছিয়া বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category