• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু।

ঝালকাঠি সদরে বোরো মৌসুমে বাম্পার ফলনের আশায় কৃষকরা।

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধিঃ / ৬২ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Oplus_131072

মোঃ জাহিদ, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদরে ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ ও সার ব্যবহারের ফলে মাঠজুড়ে ধানের ভালো ফলনের আভাস মিলছে।

সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে সবুজে ভরে উঠেছে বোরো ধানের ক্ষেত। অধিকাংশ জমির ধানে শীষ বের হয়েছে, কোথাও কোথাও শীষে দুধ এসেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন কৃষকেরা।

ঝালকাঠি সদরের কৃষক শেখ হারুন ও রশিদ বলেন, “ঝালকাঠি সদর উপজেলার কৃষি অফিসারদের নেতৃত্বে আমরা জমির পরিচর্যা ঠিকমতো করতে পারছি। কৃষি অফিসের টিম নিয়মিত মাঠে এসে আমাদের পরামর্শ দিচ্ছেন এবং ধানের খোঁজখবর নিচ্ছেন। এতে করে আমাদের চাষাবাদ অনেক সহজ হয়েছে এবং ভালো ফলনের আশা করছি।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ৬১২৫ হেক্টর জমিতে এবং অধিকাংশ ক্ষেতেই ফসলের অবস্থা সন্তোষজনক। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, “এ বছর অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ এবং উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কারণে বোরো ধানের উৎপাদন আশাব্যঞ্জক অবস্থায় রয়েছে। আমরা কৃষকদের সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে তারা সঠিকভাবে জমির পরিচর্যা করতে পারেন। প্রাকৃতিক কোনো বড় ধরনের দুর্যোগ না হলে চলতি মৌসুমে ঝালকাঠি সদরে বোরো ধানের বাম্পার ফলন অর্জিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।

তবে আকস্মিক ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না কৃষকেরা। পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

সব মিলিয়ে, অনুকূল পরিস্থিতি বজায় থাকলে ঝালকাঠি সদরে ২০২৫-২৬ বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category