• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

২৯বছরেও পূরণ হয়নি পূর্বাঞ্চলের দাবি: নরুন্দি তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের দাবি৷

জাহাঙ্গীর আলম , জামালপুর:- / ৩৭৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম , জামালপুর:-
সময়ের পরিক্রমায় বদলেছে অনেক কিছু, উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। কিন্তু জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের দীর্ঘদিনের দাবি এখনো রয়ে গেছে উপেক্ষিত। প্রায় দুই দশক ধরে চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের এই প্রত্যাশা আজও অপূর্ণ।
স্থানীয় সূত্রে জানা যায়, নরুন্দি তদন্ত কেন্দ্রটি ঘিরে রয়েছে অন্তত চারটি ইউনিয়ন। এসব এলাকার বাসিন্দাদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যেতে হয় জামালপুর সদর থানায়, যা ৩৫ কিলোমিটার অনেক দূরে অবস্থিত। ফলে জরুরি মুহূর্তে পুলিশি সহায়তা পেতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একাধিক জনপ্রতিনিধি, এমপি ও মন্ত্রীরা এই তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় রুপান্তরিত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর হয়নি। বরং দাবি আদায়ের বিষয়টি বারবার রাজনৈতিক প্রতিশ্রুতির হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, নরুন্দি তদন্ত কেন্দ্রটি থানায় রূপান্তরিত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে। বর্তমানে দূরত্ব ও যোগাযোগ সমস্যার কারণে অনেক ঘটনাই সময়মতো পুলিশের কাছে পৌঁছায় না।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে। তাদের মতে, দীর্ঘ ২৯বছরের এই দাবি আর উপেক্ষিত রাখা উচিত নয়। বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা এখন সময়ের দাবি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—আর কতদিন অপেক্ষা করতে হবে? উন্নয়নের এই যুগে একটি গুরুত্বপূর্ণ জনপদের মানুষের ন্যায্য দাবিটি কি আর বাস্তবায়িত হবে না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category