• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

লামায় পাহাড় কেটে নীরব ধ্বংসযজ্ঞ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: / ১৭১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

লামা (বান্দরবান), ২৮ মার্চ ২০২৬, শনিবার:
বান্দরবানের লামা উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকার সুযোগ নিয়ে একটি চক্র নিরবচ্ছিন্নভাবে পাহাড় কেটে চলেছে। এতে একদিকে যেমন পাহাড় ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য।
বিশেষজ্ঞদের মতে, এভাবে নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি বাড়ছে, যা স্থানীয় জনবসতির জন্যও বড় ধরনের বিপদের কারণ হতে পারে। তবে অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর কোনো অভিযান বা নজরদারি না থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় সচেতন মহলের প্রশ্ন—পরিবেশ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কি নীরব দর্শকের ভূমিকায়? দ্রুত সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে লামার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category