• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

গাজীপুরে পারিবারিক কলহের জেরে সাদিকুল ২৫ নামের এক যুবক আত্মহত্যা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার: / ১৮৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. সাদিকুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (ভোর) সকাল ৬টার দিকে উপজেলার লোহাগাছ গ্রামে নিজ ঘরের সামনে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিকুল ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে বাইরে বের হলে সাদিকুলকে আম গাছের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

প্রতিবেশীরা জানান, গত বুধবার রাতে সাদিকুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। তাদের ধারণা, দাম্পত্য কলহ ও মানসিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, সাদিকুল এর আগে একাধিক বিয়ে করেছিলেন। তবে পারিবারিক অশান্তি ও বনিবনা না হওয়ায় কোনো সংসারই স্থায়ী হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category