• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে বদলগাছীতে ইফতার আয়োজন

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১২৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার জামায়াত অফিস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. স. ম.সায়েম,সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বদলগাছী উপজেলা চেয়ারম্যান প্রার্থী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা সেক্রেটারি মোঃ আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাওলানা ইয়াছিন আলী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখা।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category