• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

মধুপুর রাবার বাগানে ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার; উচ্ছেদের অভিযোগ সঠিক নয় বলে দাবি।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন / ১৭৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক পরিচালক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছেদ অভিযানের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস্তবে কোনো বসতবাড়ি উচ্ছেদ করা হয়নি।
জানা যায়, কিছুদিন ধরে রাবার বাগানের জায়গা অবৈধভাবে দখল করে নতুন ঘর নির্মাণের চেষ্টা করছিলেন কিছু ব্যক্তি। এ অবস্থায় চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক পরিচালক আমান উল্লাহ আমান ওই অবৈধ নির্মাণকাজে বাধা প্রদান করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে বলা হয় যে গারো আদিবাসীদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে সত্যতা যাচাই করতে বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখেন, সেখানে বসতবাড়িগুলো আগের মতোই রয়েছে এবং কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক পরিচালক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, সরকারি রাবার বাগানের জমি অবৈধভাবে দখল ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করতে কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। তবে সেটিকে উচ্ছেদ অভিযান হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন। মর্নিং বিডি ডট নিউজ মধুপুর টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category