• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

অপুলেন্ট ই-কমার্স’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আনুষ্ঠানিক বিবৃতি,

পঞ্চগড় জেলা প্রতিনিধি, / ২৫৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড় জেলায় একটি আধুনিক ও উন্নত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ সর্বদা স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। সম্প্রতি পঞ্চগড় কার্যালয়ে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রমকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহলের ছড়ানো বিভ্রান্তির প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রকৃত সত্য তুলে ধরছেন:

১. অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য মোঃ শফিউল আলম প্রধান (জুয়েল) বলেন, “একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের নিকট থেকে অনৈতিক সুবিধা লাভের চেষ্টা করে আসছিল। তাদের সেই অন্যায় দাবি পূরণ না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রশাসনের নিয়মিত তদারকি প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করছে। এটি মূলত আমাদের সামাজিক ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা।”

২. আইনি বৈধতা ও অনুমোদনের বর্তমান চিত্র
পণ্যের গুণগত মান ও বৈধতা প্রসঙ্গে রায় হোমিও হল-এর ডাঃ সত্যেন্দ্রনাথ রায় জানান, “অপুলেন্ট ই-কমার্সের তালিকাভুক্ত ১৩টি পণ্যের মধ্যে ৮টি পণ্য ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের অনাপত্তি সনদ (NOC) লাভ করেছে। অবশিষ্ট ৫টি পণ্যের অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন। দেশের প্রচলিত আইনের প্রতিটি ধাপ শতভাগ অনুসরণ করেই আমরা বাজারে পণ্য সরবরাহ করছি।”

৩. প্রশাসনিক তদারকি ও দাপ্তরিক প্রক্রিয়া
পরিচালনা কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট করে বলেন, “পরিদর্শনকালে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত মূল নথিপত্র (Original Documents) যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক সময় নিয়েছে। এটি একটি সাধারণ দাপ্তরিক প্রক্রিয়া। প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমাদের সকল বাণিজ্যিক কার্যক্রম পুনরায় পূর্ণোদ্যমে চালু হবে।”

৪. মান নিয়ন্ত্রণে আপসহীন অবস্থান
প্রতিষ্ঠানের নারী কমিটির সভাপতি মোছাঃ আমেনা খাতুন (মুন্নী) জনস্বাস্থ্য ও মান নিশ্চিতকরণ বিষয়ে বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় আমাদের নিজস্ব উদ্যোগেই পণ্যের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি আমাদের পণ্যের মানের প্রতি আত্মবিশ্বাসেরই প্রতিফলন। চূড়ান্ত রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত কোনো ধরণের মনগড়া বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য আমরা সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

ফলোআপ নিউজ,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category