আবুল কাশেম,
চট্টগ্রাম।
আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদে আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও জল্পনা-কল্পনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় জোরালোভাবে উচ্চারিত হচ্ছে উদীয়মান তরুণ রাজনীতিবিদ মোঃ সোহেল উদ্দীন সুমনের নাম।
স্থানীয় বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সুমন ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার উন্নয়ন, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে তার জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে বলে মন্তব্য করছেন অনেকেই।
বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, উন্নয়নমূলক উদ্যোগ এবং জনসম্পৃক্ত কর্মসূচিতে সরব উপস্থিতি তাকে ইউনিয়নবাসীর কাছে আরও পরিচিত ও আলোচিত করে তুলেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়োপযোগী নেতৃত্ব ও ইতিবাচক ভাবমূর্তির কারণে চেয়ারম্যান পদে সোহেল উদ্দীন সুমন একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য প্রার্থী সোহেল উদ্দীন সুমন বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণই হবে আমার মূল লক্ষ্য।”
সব মিলিয়ে ১১নং জুঁইদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে এখন থেকেই শুরু হয়েছে নতুন নেতৃত্বের গুঞ্জন, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ এই রাজনীতিবিদ।