• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী মুখ: শ্রীপুর পৌর মেয়র হিসেবে আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীকে দেখতে চান শ্রীপুরবাসী আনোয়ারার জুঁইদন্ডীতে নতুন নেতৃত্বের আভাস — চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল উদ্দীন সুমন৷ গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ঐতিহ্যবাহী বিশ্ববরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম। সংবাদ সংগ্রহকালে ফটো সাংবাদিকের উপর হামলা, মুঠোফোন কেড়ে হুমকি সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ চাই — খান সেলিম রহমান সান্তাহা‌রের_মে‌য়ে_ছিল_রানী_ভবানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

ঐতিহ্যবাহী বিশ্ববরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি: / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের শিক্ষাঙ্গনে আনন্দের বন্যা বইছে। এই ইউনিয়ন থেকে প্রথমবারের মতো মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্ববরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টিতে স্কলারশিপ লাভ করেছেন।
হাফেজ তৌহিদুল ইসলাম স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
জানা গেছে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে তিনি এই স্কলারশিপ অর্জন করেছেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া যে কোনো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তার এ সাফল্য জুঁইদন্ডী ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category