• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী মুখ: শ্রীপুর পৌর মেয়র হিসেবে আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীকে দেখতে চান শ্রীপুরবাসী আনোয়ারার জুঁইদন্ডীতে নতুন নেতৃত্বের আভাস — চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল উদ্দীন সুমন৷ গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ঐতিহ্যবাহী বিশ্ববরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম। সংবাদ সংগ্রহকালে ফটো সাংবাদিকের উপর হামলা, মুঠোফোন কেড়ে হুমকি সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ চাই — খান সেলিম রহমান সান্তাহা‌রের_মে‌য়ে_ছিল_রানী_ভবানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

আদমদীঘিতে শাশুড়ি-ননদের বিরুদ্ধে গৃহবধূ নির্যাতনের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ   / ১৬৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ  

বগুড়ার আদমদীঘিতে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ   উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ ঝরনা আক্তার নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন তার শাশুড়ি বুলুন বেগম (৬০) ও ননদ রানী আক্তার (৩০)। ঘটনাটি ঘটেছে উপজেলার নশরতপুর ইউনিয়নের শিহারী গ্রামে।অভিযোগ সূত্রে জানা যায়, ঝরনা আক্তারের সঙ্গে  বেনজুর হোসেনের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয় প্রায় ১৫ বছর পূর্বে। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। প্রায় সাত মাস আগে তার স্বামী তাকে গ্রামের  বাড়িতে রেখে ঢাকায় চলে যান। গৃহবধূর অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বাধা দেন। এমনকি মোবাইল ফোন ব্যবহার করতেও দেননি। গত কয়েক দিন ধরেই তাকে নিয়মিত ভাবে গালিগালাজ ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার দিকে তিনি  গৃহস্থালির কাজ করার সময় পুনরায় গালিগালাজের শিকার হন। এ সময় তিনি প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি ও ননদ তাকে কিল-ঘুষি মারেন এবং চুল ধরে মাটিতে ফেলে দেন। এক পর্যায়ে শাশুড়ি ইট দিয়ে তার কপালে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এছাড়া তাকে জবাই করে রেল লাইনে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ   আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category