আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যে রাতে পাকিস্তানী সাময়িক বাহিনী নিরস্ত নিরহ বাঙ্গালীদের হত্যা যজ্ঞ চালাতে থাকে। দেশের সেই ক্লান্তি কাল সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও স্বাধীনতার ঘোষণায় দেশের ছাত্র জনতাসহ প্রতিবাদী মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানি সেনাদের পরাস্ত করে লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে নাম লেখান। তিনি ২৬ মার্চ গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্য স্থানীয় মুক্তিযুদ্ধের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইকথা গুলো বলেন। তিনি আরও বলেন, দেশে একাধিক রাজনৈতিক দল থাকতে পারে। তবে যেসব দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গনতন্ত্র ধ্বংস করে আধিপত্য প্রতিষ্টা করতে চাই। তাঁদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কমকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, ওসি কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার রশীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সরকারি অর্থায়নে নির্মানকৃত ৮ টি বাড়ির চাবি ৮ পরিবারের হাতে তুলে দেন। এদিন কর্মসূচির শুরুতে উপজেলা চত্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, কিন্ডার গার্টেন প্রাথমিক, হাই স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।