আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী লুৎফুর রহমান মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়া। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দে শামিল হতে পারেন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
লুৎফুর রহমান মন্ডল ৯ নং ওয়ার্ডবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, আগামীর দিনগুলোতে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলকে একটি আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানান।