আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন-এর লেক সিটি শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সংগঠনের শিশু সদস্যদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, উপদেষ্টা খুরশিদ খানোম ও রুনা আক্তার, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমেন, অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা (পিংকি) এবং সদস্য পান্না আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও শোকাবহ দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন।
শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও নীরবতা পালন করা হয়।