দিনাজপুর প্রতিনিধি
মোরসালিন ইসলাম
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতদারিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
শনিবার ( ১১ এপ্রিল) দুপুর ১.৩০ মিনিটে হতে সন্ধ্যা ৬.টা পযন্ত পর্যন্ত র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন, পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার দুইশত লিটার জ্বালানী তেল পেট্রোল জব্দ করেন বাজার মূল্য-১,৩৯,২০০/-) জব্দসহ অবৈধভাবে জ্বালানী তেল মজুত করার জন্য পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারা হাজীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ছেলে
মোঃ রায়হানুল ইসলাম (২৭), কে ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।