শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ও পার্বতীপুর এলাকার প্রাচীন বনজঙ্গল ও বরেন্দ্রভূমিতে আদিবাসী (ক্ষুদ্র নূগোষ্ঠী) জনগোষ্ঠীর বসবাসের দীর্ঘ ইতিহাস রয়েছে। পার্বতীপুর ইউনিয়নের ধোবাপুকুর এলাকায় বসবাসকারী প্রধান আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো হলো সাঁওতাল, ওঁরাও, মুন্ডা এবং মাহালী। বরেন্দ্র অঞ্চলের এই জঙ্গল ও টিলা-সমতল ভূমিতে আদি যুগ বা ব্রিটিশ আমল থেকেই জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাসের সাথে এই সম্প্রদায়গুলো জড়িত। ধোবাপুকুরসহ পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসরত উল্লেখযোগ্য আদিবাসী জনগোষ্ঠীগুলোর সাঁওতাল এবং পার্বতীপুর অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের মধ্যে সাঁওতালরাই সংখ্যাগরিষ্ঠ। এখনো এই এলাকায় তাদের বংশধরেরা আছেন। ধোবাপুকুর ও এর আশপাশের গ্রামগুলো যেমন শ্রীকান্দর, মিরাকাঠাল, ছোটদাদপুর, কাশরইল, দায়েমপুর তাদের উল্লেখযোগ্য বসতি রয়েছে। এদের সাধারণ পদবিগুলোর মধ্যে মুরমু, হাঁসদা, টুডু, মার্ডি, সরেন, কিস্কু ও বাস্কে অন্যতম। ধোবাপুকুর থেকে দেড় কিলোমিটার পূর্ব বসবাস করছেন ধীরেন বর্বন (৮০) ও তার ভাইয়েরা। ধীরেন বর্বনের পিতা রজনীকানত আর রজনীকানতর পিতা শুক্রধর তারা পূর্বপুরুষ থেকে স্থানীয় বাসিন্দা বলে জানান। ধোবাপুকুর থেকে ৩শ মিটার পশ্চিমে রাধানগর মিরা কাঁঠাল গ্রামে সেভেন মুরমু (৭০) বসবাস করছেন। সেবেন মুরমুর পিতা গনেশ মুরমু আর গনেশ মুরমু পিতা চাটরা মুরমু। সূত্রে জানা যায় চাটরা মুরমু আর সাম মুরমু তারা দুই বন্ধু ছিলেন এবং এক সাথে ভারত থেকে আসেছিল। সাম মুরমু ছেলে দুগা চরন আর দুগা চরনের ছেলে ফিলিফ মুরমু (৭৫) সে বর্তমানে ধোপুকুর থেকে ৫শ মিটার পশ্চিমে মিরা কাঁঠাল গ্রামে বসবাস করছেন। সাঁওতালদের পরই এই অঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অবস্থান বলে জানাযায় । কৃষি কাজ ও ভূমি আবাদ করার কাজে এদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। মুন্ডা বরেন্দ্র অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী করার ক্ষেত্রে মুন্ডাদের বড় ভূমিকা ছিল। বনজঙ্গল ঘেরা পরিবেশে বসবাস শুরু করলেও তারা নিজেদের আদি সংস্কৃতি ধরে রেখেছেন। পার্বতীপুর ইউনিয়নের কিনুপাড়া এলাকায় ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝান্ডি উৎসব, কারাম উৎসব, সোহরাই এবং ঐতিহ্যবাহী নৃত্য-গীতের মাধ্যমে আদি সংস্কৃতি ধরে রেখেছেন। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের পর এবং উনিশ শতকের শেষভাগে বিপুলসংখ্যক আদিবাসী পরিবার নিরাপদ আশ্রয় ও জীবিকার সন্ধানে উপজেলা এলাকার জঙ্গলে এসে বসতি স্থাপন করেন। ১৯৪৯-৫০ সালের ঐতিহাসিক নাচোল বিদ্রোহে এই অঞ্চলের সাঁওতাল কৃষকদের প্রধান ভূমিকা ছিল।