পঞ্চগড়ে আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ধর্ষণ ধর্ষণের চেষ্টা পরকীয়ার মত জঘন্যতম অপরাধ ধামাচাপা দিয়ে থাকে স্থানীয় ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহ আলম, ও তার সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায় গত দুই সপ্তাহ পড়বে হাফিজা বাদ ইউনিয়নের রাজমহল এলাকার বাসিন্দা রাকিব নামের লম্পট বিয়ের প্রলোভন দেখিয়ে একই ইউনিয়নের নেকবার আলী এর শিশু কন্যাকে রাতের আঁধারে বাসা থেকে ডেকে আনে এবং বিদ্যালয়ের একটি পরিত্যক্ত বাথরুমে নিয়ে যায় সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
কিশোরীর আত্ম চিৎকার শুনে স্থানীয় নাইট গার্ড ঘটনাস্থলে গেলে লম্পট রাকিব মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে মেয়ের বাবা নেকবর আলী, তার মেয়েকে বলে যে তোমাকে বাসা থেকে ডেকে নিয়ে সর্বনাশ করার চেষ্টা করেছে তুমি এখন তার বাড়িতে চলে যাও আমার এখানে তোমার স্থান নেই।
এমন তা অবস্থায় কিশোরী নিরুপায় হয়ে লম্পট রাকিব এর বাসায় গেলে রাকিবের বাড়ির লোকজন কিশোরীকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় পরে মেয়েটি সারারাত বাড়ির পাশেই অবস্থান নেয়। পরের দিন সকালে স্থানীয় মানুষ ও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায।
স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় এ ধরনের ঘটনা ঘটলেই উপচে পড়েন এই ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহ আলম, দোষীদেরকে ভয় ভীতি দেখিয়ে রাতের আঁধারে বাড়ির আঙিনায় বসে মোটা অংকের উৎকোচ এর মাধ্যমে নারী শিশু বিষয়গুলো ধামাচাপা দিয়ে থাকে। এলাকায় তার ভয়ে কেউ প্রতিবাদ করে না।
পঞ্চগড় জেলা প্রতিনিধির ভিডিও চিত্রের বিস্তারিত