নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনকে কেন্দ্র করে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাস। তিনি পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সততা ও সতর্ক থাকার নির্দেশনা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো: মাসুদ রানা। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের শৃংখলা বজায় রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোসাঃ মরিয়ম বানু।
আয়োজকরা জানান, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।
পূজায় দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য/সদস্যাগণ। চলতি বছর উপজেলার ৪টি ইউনিয়নে ১৭টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং উপজেলার মোট ১০৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন।