মোঃ রাজু রানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে নবনির্বাচিত হয়ে সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফয়সাল আমিন বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন। তিনি বলেন, ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান অঞ্চল। এ অঞ্চলের কৃষকদের অন্যতম প্রধান সমস্যা হলো সার। তাই কৃষকদের স্বার্থে সারের সহজলভ্যতা নিশ্চিত করতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন।
সাধারণ মানুষ তার বক্তব্যকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলী ঠাকুরগাঁও সদর থানা বিএনপির সভাপতি জনাব আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ অন্যান্য নেতাকর্মীরা সাধারণ মানুষ তার বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।