সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি নার্সিং কলেজের অধ্যক্ষ গীতা রানী সমদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আক্কাস শিকদারসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।