সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি:-
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়শী বটতলা এলাকায় ১৭ থেকে ১৮ বছর বয়সী এক অচেনা কিশোরীকে পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, কিশোরীটি মানসিকভাবে অসুস্থ বা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে।
কিশোরীটি তার নাম-ঠিকানা বা পরিবারের কোনো পরিচয় জানাতে পারছে না। বর্তমানে তার পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়া জরুরি হয়ে পড়েছে।
কেউ যদি কিশোরীটিকে চিনে থাকেন কিংবা তার পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
#যোগাযোগ: ০১৭১১৯০৫৯৪৬
কিশোরীটির পরিবারের সন্ধান পেতে সবাইকে তথ্যটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।