আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মারুফ হাসান।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বকশীগঞ্জের একটি হোটেলে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বানী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেস্টিনি) এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. আহমেদ সায়েম (আলোকিত দৈনিক), মনির হোসেন (দৈনিক চৌকস), মোহাম্মদ আরমান (দৈনিক সকালের বার্তা), ছানোয়ার হোসেন (রূপসী বাংলা), নিয়াজ মুর্শেদ (দৈনিক আলোকিত) ও মোনাহার মিয়া (একুশে নিউজ)।
সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খোরশেদ আলম (দৈনিক আজকের খবর), মাহবুবুর রহমান (ই-সময়), শরিফুল ইসলাম সুমন (দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর), শিহাব আরমান (দৈনিক দেশ বুলেটিন) এবং আলম মিয়া (বাংলাদেশ সময়)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “সত্যের পথে, জনগণের পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংগঠনটি কাজ করে যাবে।